কলেজের ইতিহাস


প্রতিষ্ঠা : আশাশুনি সরকারি কলেজ সাতক্ষীরা জেলাধীন আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী একমাত্র সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। অবহেলিত ও পশ্চাদপদ জনপদ আশাশুনি উপজেলা এবং পাশ্ববর্তী এলাকার সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষালাভের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালের মার্চ মাসে কলেজটি প্রতিষ্ঠিত হয়।

নামকরণ : কলেজটি ০১/০৭/১৯৭০ইং তারিখে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক “আশাশুনি কলেজ” নামে প্রথম স্বীকৃতি লাভ করে। ১৯৮৬ সালের ১লা জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রী (পাস) কোর্সের অনুমোদন লাভ করলে “আশাশুনি ডিগ্রী কলেজ” নামে নামকরণ করা হয় এবং পরবর্তীতে ২০১৭ সালের ৯ই জানুয়ারী কলেজটি জাতীয়করণ ঘোষিত হলে “আশাশুনি সরকারি কলেজ” নামে স্বীকৃতি লাভ করে।

অবস্থান: সাতক্ষীরা জেলা সদরের দক্ষিণে মরিচ্চাপ এবং খোলপেটুয়া নদীর অববাহিকায় আশাশুনি উপজেলা পরিষদের পশ্চিমে আশাশুনি-কালিগঞ্জ সড়কের দুই কোল ঘেষে আশাশুনি ও শ্রীকলস মৌজায় এক মনোরম নৈসার্গিক পরিবেশে কলেজটি অবস্থিত। সাতক্ষীরা জেলার মধ্যবর্তী স্থানে আশাশুনি উপজেলা সদরে অবস্থিত আশাশুনি সরকারি কলেজের উত্তর-পশ্চিমে দেবহাটা উপজেলা, পশ্চিমে কালিগঞ্জ উপজেলা, দক্ষিণে শ্যামনগর উপজেলা, উত্তর-পূর্বে তালা উপজেলা, পূর্বে খুলনা জেলার পাইকগাছা উপজেলা এবং দক্ষিণ-পূর্বে কয়রা উপজেলা।